পানিতে ডুবে এক সঙ্গে ৩ বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরের কাপাসিয়া উপজেলায় খেলা করতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা চাচাতো ফুফাতো বোন।
সোমবার দুপুরে উপজেলার কড়িহাতা ইউনিয়নের হিজলীয়া গ্রামের চান্দার টেক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- আ. মোতালেবের মেয়ে মোর্শেদা (৫), তার চাচাতো বোন রুহুল আমিনের মেয়ে শাকিরিন (৩) ও তাদের ফুফাতো বোন মোছাম্মৎ হাবিবা (১১)।
হাবিবা পার্শ্ববর্তী মনোহরদী উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের আ. রশীদের মেয়ে। সে কয়েক দিন আগে তার মামা রুহুল আমিনের বাড়িতে বেড়াতে আসে।
নিহতদের পরিবার সূত্রে জানা গেছে, দুপুর দেড়টার দিকে মুষলধারে বৃষ্টির সময় অন্যদের সঙ্গে তারা বাড়ির পাশে মাঠে খেলতে যায়। বাড়ির অনেকেই তাদের খেলা করতে দেখেছেন। কিন্ত দুপুর গড়িয়ে গেলেও তিন শিশু বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। পরে মাঠের পাশের ডোবা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
খবর পেয়ে কাপাসিয়া থানার ওসি আবুবকর সিদ্দিক এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুবুল আলম ঘটনাস্থল পরিদর্শন ও স্বজনদের সমবেদনা জানান।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed