Main Menu

বিশ্বনাথে ভ্রাম্যমান আদালতের জরিমানা আদায়

বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে ভ্রাম্যমান আদালতের জরিমানা আদায় এবং ব্যাটারী চালিত রিকসার ব্যাটারী জব্দ করা হয়। রোববার বিকেলে উপজেলা সদরের নতুন বাজার-পুরান বাজার এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলার নির্বাহী অফিসার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অমিতাভ পরাগ তালুকদার ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল হক এ অভিযান করেন। এসময় বিশ্বনাথ থানার বিনয় ভূষণ চক্রবর্তির নেতৃত্বে একদল পুলিশ উপস্থিত ছিল।
অভিযানে উপজেলা সদরের পুরান বাজারের খোকা বাবু ভেরাইটিজ স্টোরের ৫শত টাকা, আলম ফুডস এন্ড ভেরাইজি স্টোর ৫শত টাকা, তিনটি ব্যাটারী চালিত রিকশার চালককে দেড়শত টাকা করে জরিমানা করা হয়। এসময় ব্যাটারী চালিত অটোরিকশা তিনটির ১২টি ব্যাটারী জব্দ করা হয়। যার বাজার মূল্যে ৭২ হাজার টাকা।
ভ্রাম্যমান আদালত পরিচালনার সত্যতা স্বীকার করে উপজেলার নির্বাহী অফিসার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অমিতাভ পরাগ তালুকদার বলেন, অভিযান অব্যাহত থাকবে।

 

Share





Related News

Comments are Closed