Main Menu

হবিগঞ্জে মাদক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে রবিবার দুপুরে এ এক মাদক ব্যবসায়ীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিহত আব্দুল হামিদ (৩৫)উপজেলার পুটিজুরি ইউনিয়নের মণ্ডল কাপন গ্রামের আব্দুল জব্বারের ছেলে।

পুলিশ জানায়, রবিবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের চলিতাতলা সপ্তডিঙ্গা ফিলিং স্টেশনের সামনে আব্দুল হামিদকে কুপিয়ে ক্ষত-বিক্ষত করে দুর্বৃত্তরা। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহজারুল ইসলাম জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত হামিদের বিরুদ্ধে থানায় একাধিক মাদক ও ডাকাতির মামলা রয়েছে।

Share





Related News

Comments are Closed