তামাবিল স্থলবন্দর পরিদর্শনে এনবিআর চেয়ারম্যান
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের তামাবিল স্থলবন্দর পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. নজিবুর রহমান।
রোববার (২০ আগস্ট) দুপুরে তিনি তামাবিল স্থলবন্দর পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি তামাবিলের কয়লা ও পাথর আমদানীকারক গ্রুপের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শহিদুল ইসলাম, কর কমিশনার সৈয়দ মোহাম্মদ আবু দাউদ, অতিরিক্ত কমিশনার মোহাম্মদ নেয়াজুর রহমান, তৌহিদুল ইসলাম, চেয়ারম্যানের একান্ত সচিব মো. শামছুল ইসলাম, তামাবিল স্থল বন্দরের রাজস্ব কর্মকর্তা আবু জাফর মো. রায়হান, তামাবিল কয়লা আমদানীকারক গ্রুপের সভাপতি এম লিয়াকত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াছ উদ্দিন লিপু, সাংগঠনিক সম্পাদক রুবেল মিয়া, পূর্ব জাফলং আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, বিজিবি সংগ্রাম সীমান্তের ক্যাাম্প কমান্ডার মো. হুমায়ুন কবির, আওয়ামীলীগ নেতা আফাজ উদ্দিন, সুলতান মিয়া, বিশিষ্ট পাথর ব্যবসায়ী আয়ূব আলী প্রমুখ।
Related News
প্রেমের টানে চীনা নাগরিক সিলেটে
বৈশাখী নিউজ ডেস্ক: প্রেমের টানে সুদূর চীন থেকে সিলেটের ওসমানীনগরে এসে বিয়ে করেছেন লিও ফাভিনRead More
সিলেটে সন্তান জন্মের ৩ দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মায়ের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে সন্তান জন্ম দেওয়ার মাত্র তিন দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণRead More



Comments are Closed