মদন মোহন কলেজ ছাত্রদল নেতা রাব্বির মৃত্যু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের টিকরপাড়া মিলিটারী বাড়ি নিবাসী মদন মোহন কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা রাকিব চৌধুরী রাব্বি গত শুক্রবার এক মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় আহত হয়ে নগরীর বেসরকারী একটি হাসপাতালের (আইসিইউ) থাকা অবস্থায় শনিবার (১৯ আগস্ট) মৃতুবরণ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
মেধাবী ছাত্রদল নেতা রাব্বির অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম, মহানগর বিএনপির সভাপতি নাছিম হোসাইন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ ও মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। শনিবার এক শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
উপর এক বিবৃতিতে সিলেট জেলা ছাত্রদলের পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক আলী আকবর রাজন, মহানগর ছাত্রদলের সাবেক মানবাধিকার বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিজান, নাজিম উদ্দিন, সামাদ আহমদ আকাশ, সিলেট জেলা বন্দু দলের আহবায়ক শাহান আল মাহমুদ খান, সদস্য সচিব নাজমুল হোসেন মুন্না, এই মেধাবী ছাত্রনেতা অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed