বিশ্বনাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশু নিহত
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে কুকুরের ভয়ে পালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রেশনা বেগম (৭) নামের এক শিশু নিহত হয়েছে। সে রাজনগর-নোয়াগাঁও গ্রামে বসবাসরত রানু মিয়ার মেয়ে। শুক্রবার সকালে উপজেলার জানাইয়া-নোয়াগাঁও গ্রামের একটি মোরগীর ফার্মে এ ঘটনা ঘটে। নিহত শিশু র্দীর্ঘদিন ধরে তার নানার বাড়িতে বসবাস করে আসছে।
বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য ফজর আলী বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুটির মৃত্যু হয়েছে। অবৈধভাবে বিদ্যুৎ লাইনে শিশুর মৃত্যু হয়েছে বলে দাবি করেন নিহত শিশুর মামা দিলোয়ার হোসেন।
এব্যাপারে থানার এসআই রফিকুল ইসলাম বাদল বলেন, নিহত রেশনা বেগম বাড়ি পাশে রাস্তায় চলাচল করছিল। এসময় কুকুর তাকে ধাওয়া করে। কুকুরের ভয়ে পালিয়ে যাওয়ার সময় পার্শ্ববর্তি একটি মোরগীর ফার্মে আশ্রয় নিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে মারা যায়। তার লাশ উদ্ধার কওে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed