Main Menu

বিশ্বনাথে গাঁজাসহ পিতা ও দুইপুত্র আটক

বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে ২৭০ গ্রাম গাঁজাসহ পিতা ও দুই পুত্রকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন-উপজেলার শাহবাজপুর গ্রামের মৃত কাঁচা মিয়ার ছেলে মধু মিয়া (৫৫), মধু মিয়ার ছেলে রাজন মিয়া (২৫) ও সাজন মিয়া (২০)। বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের শাহবাজপুর এলাকা থেকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিত্বে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএমের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাদের গাঁজাসহ আটক করেন। পুলিশ বাদি হয়ে আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করেছে।
গাঁজাসহ পিত-পুত্রদের আটকের সত্যতা স্বীকার করে থানার অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম বলেন, আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় গাঁজা বিক্রয় করে আসছে। শুক্রবার আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।

Share





Related News

Comments are Closed