Main Menu

সিলেটের শ্রেষ্ট শিক্ষা অফিসার মহিউদ্দিন আহমেদ

বিশ্বনাথ প্রতিনিধি: প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন ও পেশাগত দক্ষতার স্বীকৃতি হিসেবে সিলেট জেলার শ্রেষ্ট উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছেন বিশ্বনাথ উপজেলা শিক্ষা অফিসার মহিউদ্দিন আহমেদ।
শিক্ষা অফিস সূত্র জানায়, বিশ্বনাথ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহিউদ্দিন আহমেদ ২০১৭ সালের জেলার শ্রেষ্ট প্রাথমিক শিক্ষা অফিসার নির্বাচিত করা হয়েছে। গত বুধবার বিকেলে জেলা বাচাই কমিটি মহিউদ্দিন আহমদকে শ্রেষ্ট শিক্ষা অফিসার হিসেবে নির্বাচিত করে। কর্মক্ষেত্রে নিষ্ঠা ও দায়িত্বশীলতার পরিচয়ের ফলে এর আগেও ২০১৪ সালে বিভাগীয় পর্যায়ে তিনি শ্রেষ্ট শিক্ষা অফিসার নির্বাচিত হন।
এ ব্যাপারে বিশ্বনাথ উপজেলা শিক্ষা অফিসার মহিউদ্দিন আহমদ বলেন, জেলা পর্যায়ে সংশ্লিষ্টরা আমাকে নির্বাচিত করায় সকলকে অভিনন্দন। এ অর্জন আমার একার নয়, সকলের। তিনি বলেন, সবার সহযোগিতা আর আন্তরিকতায় ফলে এ অর্জন সম্ভব হয়েছে।

 

Share





Related News

Comments are Closed