Main Menu

৫৭ ধারার মামলায় এক ইউপি সদস্য কারাগারে

বিশেষ সংবাদদাতা: তথ্য ও যোগাযোগ আইনের ৫৭ ধারায় অভিযুক্ত মুজির উদ্দিন নামের একজন ইউপি সদস্যকে কারাগারে প্রেরণের আদেশ দিয়েছেন আদালত। তিনি সিলেটের কানাইঘাট উপজেলার ১নং লক্ষিপ্রসাদ পূর্ব ইউপির ৪নং ওয়ার্ডের সদস্য।
বৃহস্পতিবার সিলেটের চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাইফুজ্জামান হিরুর আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
মামলার বাদী কানাইঘাট উপজেলার লোভাছড়া এলাকার সুনারখেওড় গ্রামের শফিকুল হকের ছেলে সাবেক ইউপি সদস্য মোস্তাক আহমদ গত ২৩ জুলাই সিলেট কোতোয়ালী মডেল থানায় তথ্য ও যোগাযোগ আইনের ৫৭ ধারায় একটি মামলা দায়ের করেন। মামলা নং ৩১। এতে তিনি অভিযোগ করেন উক্ত ইউপি সদস্য মুজির উদ্দিন তার ফেসবুক আইডিতে মোস্তাক আহমদের বিরুদ্ধে ১৫ জুলাই কুরুচিপূর্ণ মিথ্যা ও কাল্পনিক কিছু কথা লিপিবদ্ধ করেন। তিনি তার বিরুদ্ধে জঙ্গিবাদ মাদক সহ অন্যান্য গুরুতর কিছু বিষয়ে অভিযোগ করে ফেইসবুকে প্রকাশ করেন। যা কুরুচিপূর্ণ ও মানহানিকর। মামলার প্রেক্ষিতে জামিনের জন্য বৃহস্পতিবার আদালতে হাজির হন মুজির উদ্দিন। বিজ্ঞ আদালত শুনানী শেষে তার জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

 

 

Share





Related News

Comments are Closed