সিলেটের জঙ্গী রাহাত ঢাকায় গ্রেফতার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের এক জঙ্গিকে ঢাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-৯। বৃহস্পতিবার সকাল সাড়ে ৫টায় নিষিদ্ধ ঘোষিত হিযবুত তাহরীরের সদস্য তোফায়েল আহম্মেদ রাহাত (২৮) কে গ্রেফতার করা হয়। সে সিলেট এয়ার্টপোর্ট থানার খাসদবির গ্রামের দারুস সালাম মাদ্রাসার রোডের বন্ধন জি/৭ এর বাসিন্দা মৃত মতলেব মিয়ার ছেলে।
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মনিরুজ্জামান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ (র্যাব) এর একটি বিশেষ অভিযানিক দল ঢাকার ধানমন্ডি থানার শংকর এলাকা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। আসামীর বিরুদ্ধে সিলেট কোতয়ালী মডেল থানায় ২০১৫ সালের ১৫ নভেম্বর ৭নং মামলা রুজু হয়। আইন শৃংখলা বাহিনীর নজরদারির কারণে সে সংগঠনের কার্যক্রম চালাতে পারছেনা। তাকে জিজ্ঞাসাবাদ করায় পরবর্তি অভিযান ফলপ্রসু হবে বলে জানান মনিরুজ্জামান। আসামীকে এসএমপির এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed