সিলেট মহানগর ছাত্রলীগের মানববন্ধন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট মহানগর ছাত্রলীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের ঘাতকদের দ্রত দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকরের দাবীতে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় নগীরর কেন্দ্রীয় শহীদ মিনারের সম্মুখে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে মহানগর ছাত্রলীগের সভাপতি আবদুল বাছিত রুম্মানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষারের পরিচালনায়া বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য ও নগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান। এসময় আরও বক্তব্য রাখেন মহানগার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য ইমদাদুল হক জায়েদ, শাহ আলম শাওন, মদন মোহন কলেজ ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গির আলম, তোফায়েল আহমদ, মহানগর সাংগঠনিক সম্পাদক সজল দাস অনিক। এসময় আরও উপস্থিত ছিলেন সিলেটের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় এবং ওয়ার্ড ছাত্রলীগের নেতাকর্মীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, দ্রæত সময়ের মধ্যে বিদেশে পলাতক বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের ঘাতকদের দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করার দাবী জানাচ্ছি। বক্তারা বলেন মহান মুক্তিযোদ্ধের বিরোধী কুচক্রি জামাত শিবিরের প্রেত্মাত্তারা আবারও সক্রিয় হচ্ছে। সম্প্রতি সিলেটে জামাত শিবির নিয়ন্ত্রীত একটি কলেজের সম্মুখে মহানগর ছাত্রলীগের কর্মী শাহিনের উপর বর্বোরোচিত হামলা চালিয়ে হাত বিছিন্ন করা হয়েছে। আরেক ছাত্রলীগ নেতার হাতপায়ের রগ কেটে দেওয়া হয়েছে। শোকের মাসে জাতির জনকের ধানমন্ডি ৩২ নম্বর বাসায় বোমা হামলার চেষ্টা চালানো হয়েছে। তাদের রুখতে এখনই সময়। তারা বাংলাদেশকে আবারও পাকিস্তানের হাতে তোলে দিতে চায়। দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। আমাদের ছাত্রলীগ ও আওয়মী লীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে তাদের প্রতিহত করতে হবে।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed