কমলগঞ্জে পৃথক ঘটনায় যুবক ও গৃহবধূর মৃত্যু
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ রেলওয়ে স্টেশনের অদুরে ট্রেনে কাটা পড়ে রুবেল মিয়া (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে কমলগঞ্জ পৌরসভার কুমড়া কাপন এলাকার মাহমুদ মিয়ার ছেলে।
ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার মো: শাহাবউদ্দীন ফকির জানান, বুধবার রাতের কোন একটি ট্রেনে কাটা পড়ে এ যুবকের মৃত্যু হয়। বৃহস্পতিবার (১৭ আগষ্ট) সকাল ৮টায় রেলপথে দেহ থেকে এক হাত ও মাথা বিচ্ছিন্ন অবস্থায় যুবকের লাশ দেখে এলাকাবাসী ঘটনাটি জানায়।
নিহত যুবকের নাম প্রকাশে অনিচ্ছুক স্বজনরা সন্দেহ প্রকাশ করে জানান, রুবেলকে পরিকল্পিতভাবে হত্যা করে পরে মৃতদেহ রেলপথে রেখে গেছে হত্যাকারীরা।
শ্রীমঙ্গল রেলওয়ে থানার ওসি আবু বকর ট্রেনে কাটা যুবকের লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, দেহ থেকে তার এক হাত ও মাথা বিচ্ছিন্ন হয়ে কিছু দূরে পড়েছিল। লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এদিকে একইদিন সকালে কমলগঞ্জের ভানুগাছ বাজার এলাকায় গলায় ফাঁস দিয়ে মৃত্যুবরণকারী এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। ভানুগাছ বাজার চৌমুহনা এলাকার হালিম মিয়ার স্ত্রী গৃহবধূ আরসোনা বেগম (৩৫)-এর লাশ নিজ ঘরের চালার সাথে গলায় ফাঁস দেওয়া অবস্থায় উদ্ধার করে কমলগঞ্জ থানার পুলিশ।
কমলগঞ্জ থানার ওসি বদরুল হাসান ফাঁস দিয়ে গৃহবধূর মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু দায়ের হয়েছে। লাশটি ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed