মেয়র আনিসুলের অবস্থা এখনো সংকটাপন্ন : হাইকমিশন
বৈশাখী নিউজ ডেস্ক : ঢাকা উত্তরের মেয়র আনিসুল হকের শারীরীক অবস্থা এখনও সংকটাপন্ন। তিনি লন্ডনের একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন বলে বাংলাদেশ হাইকমিশনের এক মুখপাত্র বাসস’কে জানান।
বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নাদিম কাদের বাসস’কে বলেন, ‘তিনি এখনও হাসপাতালে আইসিইউতে আছেন।’
তিনি জানান, ডাক্তাররা আজ বুধবার সন্ধ্যার পরে আনিসুল হকের চিকিৎসার পর্যালোচনা করবেন।
এর আগে, ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মনোয়ার হোসেন আজ বুধসন্ধ্যায় বাসস’কে জানান, মেয়রের শারীরিক অবস্থা এখন অনেকটা উন্নতির দিকে।
মেয়র আনিসুল হক সেরিব্রাল ভাসকুলাইটিসে আক্রান্ত হয়ে সেখানে একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মেয়রের পারিবারিক সূত্র জানায়, মেয়র আনিসুল হক আগে থেকেই কিছুটা অসুস্থ ছিলেন। তবে চিকিৎসকরা তার সমস্যাটা ঠিক ধরতে পারেননি।
গত ২৯ জুলাই ব্যক্তিগত সফরে তিনি লন্ডন যান।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed