ওসমানীনগরে ৫ ব্যবসা প্রতিস্টানকে জরিমানা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের ওসমানীনগরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৫টি ব্যবসা প্রতিষ্ঠানের নিকট থেকে ২৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বুধবার দুপুরে ভুক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট অফিস উপজেলার বিভিন্ন বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা আদায় করেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক মো. জাহাঙ্গীর আলম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উপজেলার গোয়ালাবাজারে রান্নাঘর রেস্টুরেন্টে ১০ হাজার টাকা, তাজপুরবাজারে ফিজা এন্ড কোম্পানীকে ৫ হাজার টাকা, দয়ামীর বাজারে স্বাস কনফেকশনারীতে ২ হাজার টাকা, মোহনলাল ২ হাজার টাকা ও গ্রাম বাংলা রেস্টুরেন্টের নিকট থেকে ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। আদালতকে সহযোগীতা করেন ওসমানীনগর থানার এসআই ফরিদ আহমদ সহ একদল পুলিশ।
ওসমানীনগর থানার এসআই ফরিদ ভ্রাম্যমান আদালত কর্তৃক ২৩ হাজার টাকা জরিমানার বিষয়টি নিশ্চিত করেন।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed