১৯ আগস্ট থেকে ট্রেনের ঈদের টিকেট
বৈশাখী নিউজ ডেস্ক: আগামী ১৯ আগস্ট থেকে ঈদুল আযহা উপলক্ষ্যে ট্রেনের অগ্রিম টিকেট দেওয়া শুরু হবে। এ জন্য সার্বিক প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী এম মজিবুল হক।
তিনি সরকারি সংবাদ সংস্থা বাসসকে জানিয়েছেন, পবিত্র ঈদ উল আযহা উদযাপনে ঘরমুখো মানুষের নির্বিঘ্নে যাতায়াত নিশ্চিত করতে সরকার বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। এ উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে প্রয়োজনীয় অতিরিক্ত বগি সংযোজন এবং ১৯ আগস্ট শনিবার থেকে অগ্রিম টিকিট বিক্রয়ের প্রস্তুতি নিচ্ছে।
রেলমন্ত্রী জানান, ঈদ যাত্রীরা ১৯ আগস্ট থেকে ঢাকা ছেড়ে যাবার অগ্রিম টিকিট ক্রয় করতে পারবেন এবং ২৫ আগস্ট থেকে ফিরতি টিকিট ক্রয় করতে পারবেন।
তিনি আরো বলেন, আইন শৃঙ্খলা বজায় রাখতে এবং কালোবাজারে টিকিট বিক্রয় বন্ধে পদক্ষেপ নেয়া হবে। ঢাকা ও অন্যান্য নগরীর মধ্যে চলাচলকারি ট্রেনে অতিরিক্ত বগি সংযোজন করা হবে এবং বিশেষ ট্রেনের ব্যবস্থা থাকবে। এ সময়ে আন্তঃনগর ট্রেনের সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের সাপ্তাহিক ছুটি বাতিল করা হবে।
বাংলাদেশ রেলওয়ের একজন মুখপাত্র জানান, ঈদের আগের তিনদিন বিশেষ ট্রেন চলবে এবং ঈদের পর পাঁচ থেকে সাতদিন পযর্ন্ত এই বিশেষ ট্রেন চলাচল অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, আগামীকাল সংবাদ সম্মেলনে ঈদের সময় নির্বিগ্নে ট্রেন চলাচল নিশ্চিত করতে গৃহীত পদক্ষেপ এবং অগ্রিম টিকিট দেয়া সম্পর্কে বিস্তারিত জানানো হবে।
Related News
নরসিংদীর আড়িয়াল খাঁ নদ থেকে যুবকের বস্তাবন্ধি লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর রায়পুরা উপজেলার ডৌকারচর ইউনিয়নের তেলিপাড়া বিদ্যালয়ের পূর্ব পাশে অবস্থিত আড়িয়াল খাঁRead More
আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ৫০, ২৬ কারখানায় ছুটি
বৈশাখী নিউজ ডেস্ক: আশুলিয়ায় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, ব্ল্যাকলিস্টিং বন্ধসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভRead More



Comments are Closed