মৌলভীবাজারে ৪ লাখ টাকা ছিনতাই
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারে ব্যাংক থেকে টাকা উত্তোলন করে বাড়ি ফেরার পথে দিন দুপুরে ৪ লাখ টাকা ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
আজ বুধবার বিকাল ৩টার দিকে মৌলভীবাজার সদর উপজেলার শাহবন্দর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শহরের দুটি ব্যাংক থেকে ৪ লাখ টাকা উত্তোলন করে বাড়ি ফিরছিলেন হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার নাদামপুর গ্রামের বাসিন্দা মহিউদ্দীন (২৭)।
ব্যাংক থেকে টাকা তুলে মোটরসাইকেল যোগে নবীগঞ্জের দিকে রওয়ানা দিলে দুটি মোটরসাইকেলে ৪জন ছিনতাইকারী শাহবন্দর এলাকায় মহিউদ্দীনের গতিরোধ করে তার কাছ থেকে ৪ লাখ টাকা ছিনিয়ে নেয়।
মৌলভীবাজার মডেল থানার এসআই মহসিন ভূইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, এখনো কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed