যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত
বৈশাখী নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রে জর্জিয়ার অদূরে উইলকিংসন কাউন্টি এলাকায় স্থানীয় সময় গত ১৪ আগস্ট সোমবার রাত আটটার দিকে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশী নিহত হয়েছেন।
নিহত দুজন হলেন- ইমতিয়াজ ইকরাম আলী (২৬) ও প্রাচিতা দত্ত টুম্পা (২৫)। তাঁরা যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা শারলট বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছিলেন।
জর্জিয়া স্টেট পেট্রল পুলিশ এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।
একই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরেক বাংলাদেশি ফারজানা সুলতানা টুসী। তিনি জর্জিয়া হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাঁর সফলভাবে অস্ত্রোপচার হয়েছে বলে বন্ধুরা জানিয়েছেন।
ইকরাম, প্রাচিতা ও ফারজানা নর্থ ক্যারোলাইনা থেকে ফ্লোরিডা যাওয়ার পথে দুর্ঘটনা ঘটে।
ইকরাম-প্রাচিতার বন্ধু ফাইরুজ সাকিব তানজিম জানান, দুই সপ্তাহ আগে ফারজানা যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা শারলট বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করতে আসেন। দুই দিন আগে বাংলাদেশে তার বাবা মারা যান। এই খবর পেয়ে ফারজানা নর্থ ক্যারোলাইনা থেকে ফ্লোরিডায় তার বোনের বাসার উদ্দেশে রওনা দেন। শোকার্ত ফারজানার সঙ্গে দুই বন্ধু ইমতিয়াজ ও প্রাচিতা ছিলেন। পথে দুর্ঘটনা ঘটে।
ফাইরুজ জানান, ২০১১ সালে তারা চার বন্ধু ঢাকায় মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (এমআইএসটি) অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়াশোনা শুরু করেন। পিএইচডি করতে তারা ২০১৬ সালের আগস্টে একসঙ্গে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান।
Related News
স্পেন থেকে দেশে ফেরার পথে দোহায় হার্ট অ্যাটাকে মৃত্যু প্রবাসীর
প্রবাস ডেস্ক: স্পেন থেকে বুকভরা স্বপ্ন নিয়ে দেশে ফিরছিলেন সিলেটের দক্ষিণ সুরমার ঝালোপাড়ার যুবক জাহেদRead More
প্রবাসে নিখোঁজ হবিগঞ্জের রিফাত, দেশে উৎকন্ঠায় পরিবার
প্রবাস ডেস্ক: পরিবারের মুখে হাসি ফোটাতে ছয় বছর আগে পাড়ি জমিয়েছিলেন ওমানে। রাজধানী মাসকাটের একটিRead More



Comments are Closed