বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সিলেট জেলা প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বাঙালি জাতির জনক ও স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে সিলেট জেলা প্রেসক্লাব। মঙ্গলবার বেলা ১১ টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক ও ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন- ইমজার সভাপতি আল আজাদ, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল, উত্তরপূর্ব পত্রিকার চিফ রিপোর্টার তালুকদার আনোয়ারুল পারভেজ, গাজী টেলিভিশনের সিলেট প্রতিনিধি বিলকিস আক্তার সুমি, দৈনিক যুগান্তরের আলোকচিত্রী মামুন হাসান, দৈনিক সিলেটের দিনরাত পত্রিকার সম্পাদক ও প্রকাশক মুজিবুর রহমান ডালিম, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক শংকর দাশ, মাইটিভির সিলেট প্রতিনিধি এম আর টুনু তালুকদার, গাজী টিভির ক্যামেরাপার্সন এসএঅপু, বাংলাভিশনের ক্যামেরাপার্সন রাহুল তালুকদার পাপ্পু, সবুজ সিলেটের আলোকচিত্রী মিঠু দাস জয় প্রমুখ।
Related News
সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠান বয়কট করল মহানগর বিএনপি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্মানে আয়োজিত নাগরিকRead More
সিলেটে দুই ওলির মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর সিলেটে প্রথম সফরে এসেই হযরত শাহজালাল (রহ.) ওRead More



Comments are Closed