বিশ্বনাথে ৩টি গরু চুরি
বিশ্বনাথ প্রতিনিধি: বিশ্বনাথে ৩টি গরু চুরির খবর পাওয়া গেছে যার মূল্য অনুমান লাখ টাকা হবে। সোমবার রাতে উপজেলার রামপাশা ইউনিয়নের শ্রীধরপুর গ্রামে জাহেদ খানের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।
গরুর মালিক জাহেদ খান জানান, প্রতিদিনের ন্যায় সোমবার সন্ধ্যায় ৩টি গরু গোয়াল ঘরে রাখা হয়। সোমবার রাতে গোয়াল ঘরের তালা ভেঙে চুরেরদল আমাদের ৩টি গরু নিয়ে যায়। মঙ্গলবার ভোর বেলা গোয়াল ঘরের তালা ভাঙা অবস্থায় দেখা যায়। ধারনা করা হচ্ছে রাতের কোনো এক সময় চুরের দল গোয়াল ঘরের তালা ভেঙে গরু গুলো নিয়ে যায়। ঘনঘন গরু চুরি হওয়ায় এলাকাবাসী আতংকে রয়েছেন বলে তিনি জানান।
Related News
সিলেটে সন্তান জন্মের ৩ দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মায়ের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে সন্তান জন্ম দেওয়ার মাত্র তিন দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণRead More
সিলেটে হত্যা মামলার ৩ আসামি চট্টগ্রামে ধরা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জে পাওনা টাকা চাওয়ায় চাচাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনায়Read More



Comments are Closed