রাজনগরে অজ্ঞান পার্টির কবলে পড়ে প্রবাসীর মৃত্যু
রাজনগর প্রতিনিধি : মৌলভীবাজারের রাজনগরে অজ্ঞান পার্টির কবলে পড়ে সৈয়দ মিন্নত আলী (৫৫) নামে এক দুবাই প্রবাসীর মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত শেষে মঙ্গলবার বিকালে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। আগামী ১৮ আগস্ট তার দুবাই ফেরার কথা ছিল।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়- রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের সুনাটিকি গ্রামের সৈয়দ ওসমান আলীর ছেলে দুবাই প্রবাসী সৈয়দ মিন্নত আলী (৫৫) গত ১২ আগস্ট শনিবার দুপুরে নিজের কিছু স্বর্ণ বিক্রি করার জন্য মৌলভীবাজার শহরে গিয়েছিলেন। বিকেলে বাড়ি ফেরার জন্য মৌলভীবাজারের চাঁদনীঘাট বাসস্ট্যান্ড থেকে মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ রোডের বাসে ওঠেন। এ সময় বিভিন্ন চেইন, পাথর ও খাদ্যদ্রব্য বিক্রির জন্য এক ফেরিওয়ালা বাসে ওঠে। ওই ফেরিওয়ালার খাদ্যদ্রব্য খেয়ে তিনি অচেতন হয়ে পড়লে বাসটি তাকে নিয়ে মুন্সিবাজার থেকে ফেঞ্চুগঞ্জ চলে যায়। গাড়ির সকল যাত্রী নেমে গেলেও তিনি গাড়িতেই থেকে যান। গাড়িটি ফেরার পথে সুনাটিকি গ্রামের দুই ব্যক্তি তাকে দেখতে পেয়ে মুন্সিবাজার নিয়ে আসেন। মুন্সিবাজারে তার ভাই কাজি সৈয়দ লুৎফুর রহমান দ্রুত তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে তিনি চিকিৎসাধীন থাকাবস্থায় ১৪ আগস্ট সোমবার বিকালে মৃত্যুবরণ করেন। ময়নাতদন্ত শেষে আজ মঙ্গলবার সন্ধ্যায় তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
Related News
শ্রীমঙ্গলে হাসপাতাল নিয়ে সংবাদ, সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম ও অব্যবস্থাপনা নিয়ে ধারাবাহিক সংবাদ প্রকাশRead More
বড়লেখায় ৫ ভরি স্বর্ণালংকারসহ ‘জিন্নী হুজুর’ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখায় অসুস্থ ছেলেকে সুস্থ করার আশ্বাস দিয়ে এক নারীর কাছ থেকেRead More



Comments are Closed