বিশ্বনাথে বিদেশী মদসহ আটক ২
বিশ্বনাথ প্রতিনিধি: বিশ্বনাথে সোমবার রাতে ৮ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদসহ দুইজনকে আটক করেছে পুলিশ। এসময় একটি অটোরিকশা জব্দ করা হয়। আটককৃতরা হলেন-উপজেলার ধলিপাড়া গ্রামের আবদুল হকের ছেলে অটোরিকশা চালক জসিম উদ্দিন (২৮), একই উপজেলার আমতৈল গ্রামের সাদ উদ্দিনের ছেলে শাহবাজ আলী (২৪)। আটককৃতদের বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করেছে।
পুলিশ জানায়, বিশ্বনাথ থানার এসআই রফিকুল ইসলাম বাদলের নেতৃত্বে একদল পুলিশ সোমবার রাতে উপজেলার লামাকাজি-রামপাশা রাস্তার অন্তগর্ত আমতৈল মাখরগাঁও গ্রামস্থ পিচেরমুখ যাত্রী ছাউনীর সামনে মাদকদ্রব্য নিমিত্তে চেকপোষ্ট পরিচালিত হয়। এসময় একটি অটোরিকশা (সুনামগঞ্জ-থ-১১-১১১৫) গাড়ি আটক করে পুলিশ। অটোরিকশা তাল্লাশি করে ৮ বোতল অফিসার্স চয়েজ মদ পাওয়া যায়। এ ঘটনায় গাড়ি চালকসহ দুইজনকে আটক করা হয়।
মদসহ দুইজন আটকের সত্যতা স্বীকার থানার ওসি শামসুদ্দোহা পিপিএম বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed