বিশ্বনাথে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, আটক ১
বিশ্বনাথ প্রতিনিধি: অপহরণের ১০দিন পর সিলেটের বিশ্বনাথে ৯ম শ্রেনীর স্কুলছাত্রী আছমা বেগমকে (১৫) নেত্রকোনা থেকে সোমবার রাতে উদ্ধার করেছে পুলিশ। অপহৃত স্কুল ছাত্রী বিশ্বনাথ উপজেলার শাখারিকোনা গ্রামের মখলিছ আলীর মেয়ে ও স্থানীয় লামাকাজি পিএমসি একাডেমীর নবম শ্রেণীর ছাত্রী। এসময় অপহরণের অভিযোগে নুরুল হক (২৪) নামেব এক যুবককে আটক করে পুলিশ। সে বিশ্বনাথ উপজেলার দোয়ারীগাঁও গ্রামের সাদ উল্লার ছেলে। অপরহণের ঘটনায় অপহৃত কিশোরীর ভাই সিরাজুল ইসলাম বাদি হয়ে গত বুধবার বিশ্বনাথ থানায় মামলা দায়ের করেন। মামলা নং ১০।
স্থানীয় ও স্কুল সূত্রে জানা যায়, আছমা বেগম ও নুরুল হকের মধ্যে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল। তাদের প্রেমের বিষয়টি উভয় পরিবার ও স্কুল কর্তৃপক্ষের নজরে আসে। তাদের প্রেমের অপরাধে গত ২ আগষ্ট স্কুলের পরিচালনা কমিটির এক সভায় দু’জনকেই স্কুল থেকে বহিস্কার করা হয়। পরদিন ৩ আগষ্ট প্রেমের টানে ওই প্রেমিক যুগল একে অপরের হাত ধরে বাড়ি থেকে পালিয়ে যায়। এনিয়ে এলাকাবাসী ও স্কুলের শিক্ষার্থীদের মধ্যে তোলপাড় সৃষ্টি হয়। কিন্তু তারা প্রেমের টানে পালিয়ে গেলেও ৯ আগষ্ট প্রেমিক নুরুল হক’সহ তার পরিবারের বিরুদ্ধে অপহরণ ও মুক্তিপণ দাবির অভিযোগে মামলা মামলা দায়ের করা হয়।
এদিকে প্রেমের অপরাধে তাদের দু’জনকে স্কুল থেকে বহিস্কার করায় এলাকায় চলছে নানা আলোচনা-সমালোনা। প্রেমের অপরাধে ওই প্রেমিক যুগলকে স্কুল থেকে বহিস্কার করা হয়েছে বলে পিএমসি একাডেমীর প্রধান শিক্ষক সাধন চন্দ্র তালুকদার জানান।
পুলিশ জানায়, উপজেলার শাখারিকোনা গ্রামের মখলিছ আলীর স্কুল পড়–য়া মেয়ে আছমা বেগমকে গত ৩ আগষ্ট অপহরণ করা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। অবশেষে থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে বিশ্বনাথ থানার এসআই জহিরুলের নেতৃত্বে একদল পুলিশ নেত্রকোনা জেলার পূর্বধলা থানা এলাকায় ওই থানার পুলিশের সহযোগিতায় অভিযান চালায়। এসময় পূর্বধলা এয়ারচক গ্রামের আটককৃত যুবকের আত্বীয় মফজ্জুল আলীর বাড়ি থেকে অপহৃত কিশোরীকে উদ্ধার করে এবং অপহরকারীর মূল হোতা নুরুল হককে আটক করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাদের বিশ্বনাথ থানায় নিয়ে আসা হয়।
এ ব্যাপারে বিশ্বনাথ থানার ওসি সামসুদ্দোহা পিপিএম বলেন- মেয়ে অপ্রাপ্ত বয়স্ক ও তার পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে এই অপহরণ ও মুক্তিপণ আদায়ের অপরাধে মামলা রেকর্ড করা হয়েছে। বুধবার সকালে তাদেরকে সিলেট কোর্টে প্রেরণ করা হবে বলে তিনি জানান।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed