Main Menu

বিয়ে করছেন রিয়া সেন

বৈশাখী নিউজ ডেস্ক: বিয়ে করছেন রিয়া সেন, শোনা যাচ্ছে এই মাসেই সাত পাকে বাঁধা পড়বেন এই বলিউড অভিনেত্রী।

বহু দিনের বন্ধু শিবম তিওয়ারিকে বিয়ে করবেন রিয়া। অনেকদিন থেকেই লাইমলাইটে নেই মুনমুন সেন কন্যা রিয়া। তবে বেশ কিছু ওয়েব সিরিজে দেখা গিয়েছিল তাকে।

ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী এবং মডেল রিয়া সেন। তার মা মুনমুন সেন এবং বোন রাইমা সেন। ১৯৯১ সালে বিষকন্যা চলচ্চিত্রে শিশু শিল্পী হিসেবে তার অভিনয় শুরু হয়। তারপর ঝঙ্কার বিটস এবং আরও বেশ কিছু ছবিতে তাকে অভিনয় করতে দেখা গিয়েছিল। হিন্দি-বাংলা-তামিল ছবিতেও অভিনয়ে সমান দক্ষতার এই অভিনেত্রী। সুচিত্রা সেনের এই উত্তরসূরির বাংলাদেশি চলচ্চিত্রেও অভিনয় করেছেন। স্কুলে পড়ার সময়ই ‘মনে পড়ে তোমাকে’ দিয়ে বাংলাদেশের দর্শকদের কাছে নিজেকে পরিচিত করেছিলেন।

Share





Related News

Comments are Closed