ওসমানীননগরে দুই মাস ধরে মোয়াজ্জিন নিখোঁজ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের ওসমানীনগরে প্রায় দুই মাস ধরে মোঃ আব্দুস শহীদ (৩০) নামে এক মোয়াজ্জিন নিখোঁজ রয়েছেন। তিনি উপজেলার উসমানপুর ইউনিয়নের মুমিনপুর গ্রামের মৃত আব্দুল করিমের একমাত্র পুত্র। তার আত্মীয় স্বজন সকল সম্ভাব্য স্থান খোঁজেও তার কোন সন্ধান পাননি।
নিখোঁজ ব্যক্তির পারিবারিক সুত্রে জানা যায়- আব্দুস শহীদ স্থানীয় আজিজপুর বাজার জামে মসজিদের মুয়াজ্জিন থাকা অবস্থায় গত ১৯ রমজানে নিখোঁজ হন। নিখোঁজ মোয়াজ্জিনের কিছু মানসিক সমস্যা ছিল। তিনি পূর্বে আরো দুইবার এভাবে হারিয়ে যান। তখন তাকে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়।
তার মুখে লম্বা লাল দাড়ি রয়েছে। শরীরের গঠন লম্বাটে চিকন, গায়ের রং উজ্জ্বল শ্যামলা। একমাত্র সন্তানকে হারিয়ে তার মা ব্যাকুল। কেউ তার সন্ধান পেলে নিম্নের ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন তার মা। যোগাযোগের ঠিকানা- মো: দিলোয়ার হোসেন, আজিজপুর বাজার, ওসমানীনগর, সিলেট। মোবাইল- ০১৭৩৬০৫১৬৬৪।
Related News
ওসমানীনগরে জমি নিয়ে বিরোধে কুপিয়ে খুন, গ্রেফতার ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে ‘আতিক মিয়া’ হত্যা মামলার পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে স্পেশালRead More
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More



Comments are Closed