হবিগঞ্জের মাধবপুরে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা থেকে অজ্ঞাত পরিচয় যুবক (৩০) এর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার উত্তর শাহপুর পুরাতন বাজারের নিকট একটি মসজিদের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার করা হয়।
মাধবপুর থানার উপ পরিদর্শক (এসআই) দয়াল হরি ভৌমিক জানান, সোমবার সকালে স্থানীয় লোকজন মসজিদের পাশে একটি নির্জন স্থানে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে। তিনি বলেন, লাশের কপালে ও হাটুঁতে আঘাতের চিহৃ রয়েছে। লাশের পরিচয় সনাক্ত করা যায়নি। ময়না তদন্তের জন্য লাশটি হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরন করা হয়েছে।
Related News
হবিগঞ্জে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে বিস্ফোরণ নিহত ১, আহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে কম্প্রেসার বিস্ফোরণে সোহেল রানা (৪০) নামে একRead More
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান)/স্নাতক (লেভেল-১, সেমিস্টার-১) শ্রেণিতেRead More



Comments are Closed