বিশ্বনাথে কৃষকলীগ নেতা বহিস্কার
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটকের ঘটনায় উপজেলা কৃষকলীগের প্রচার সম্পাদক শেখ জামাল উদ্দিনকে দল থেকে বহিস্কার করা হয়েছে। কৃষকলীগের এক জরুরী সভায় বহিস্কারের এই সিদ্ধান্ত গৃহিত হয় বলে রোববার প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
উপজেলা কৃষকলীগের সভাপতি ছোরাব আলী ও সাধারণ সম্পাদক এম এ হান্নান বদরুলের স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শেখ জামাল উদ্দিন মাদক ব্যবসায় জড়িত হওয়ায় থানার ওসি জামালের স্ত্রীসহ তাকে গ্রেফতার করেন। এতে দলের ভাবমুর্তি ক্ষুন্ন হয়েছে। ফলে তাকে সাময়িকভাবে দল থেকে বহিস্কার করা হয়।
প্রসঙ্গত, গত বুধবার রাতে থানা পুলিশ জামাল উদ্দিন ও তার স্ত্রীকে ৮শত গ্রাম গাঁজাসহ আটক করে। পরদিন তাদের আদালতে প্রেরণ করে পুলিশ।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed