Main Menu

নবীগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জে ৮৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ আবুল কাশেম নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। রবিবার (১৩ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে স্থানীয় জনতার সহযোগিতায় পানিউমদা ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাবুল মিয়া তাকে আটক করে।
আটক আবুল কাশেম মৌলভীবাজার জেলার নিজ আতানগীরি গ্রামের জমসেদ উল্লাহর ছেলে।
নবীগঞ্জের গোপলার বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ আলী আশরাফ জানান, আবুল কাশেম রাতে ৮৩ পিস ইয়াবা ট্যাবলেট নিয়ে সিএনজি অটোরিক্সা করে মৌলভীবাজারের উদ্দেশ্যে রওয়ানা হয়। এ সময় গ্রাম পুলিশ বাবুল মিয়া স্থানীয় লোকজনের সহযোগিতায় তাকে আটক করে গোপলার বাজার তদন্ত কেন্দ্রে খবর দেয়। পরে পুলিশ তাকে আটক করে নিয়ে আসে।
পানিউমদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইজাজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সংবাদটি লেখা পর্যন্ত মাদক ব্যবসায়ী কাশেম এর বিরুদ্ধে সংশ্লিষ্ঠ মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের প্রস্তুতি চলেছে ও সোমবার সকালে তাকে আদালতে প্রেরণ করার কথা রয়েছে।

Share





Related News

Comments are Closed