ঢাবি অধিভুক্ত সাত কলেজের মাস্টার্স পরীক্ষার রুটিন ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়া সাতটি কলেজের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের এমএ,এমএসএস,এমএসসি ও এমবিএস শেষ পর্ব (নতুন ও পুরাতন সিলেবাস অনুযায়ী) পরীক্ষার রুটিন ঘোষণা করা হয়েছে। আগামী ১০ সেপ্টেম্বর থেকে এ পরীক্ষা শুরু হয়ে ৩১ অক্টোবর পর্যন্ত চলবে।
রবিবার (১৩ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিস থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়ে।
রুটিনসহ পরীক্ষার তারিখ ঘোষণার দাবিতে গত ২০ জুলাই শাহবাগে বিক্ষোভ করেছিলেন সাত কলেজের শিক্ষার্থীরা। ওইদিন পুলিশের ছোড়া কাঁদানে গ্যাসের সেলের আঘাতে তিতুমীর কলেজের শিক্ষার্থী সিদ্দিকুর রহমানের চোখ নষ্ট হয়ে যায়। ওই ঘটনার প্রায় ২৪ দিন পর তাদের পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হলো।
সময়সূচী অনুযায়ী পরীক্ষা শুরু হবে দুপুর দুইটায়। বেগম বদরুন্নেছা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজ কেন্দ্রে, ঢাকা কলেজের শিক্ষার্থীরা ইডেন কলেজ কেন্দ্রে, ইডেন কলেজের শিক্ষার্থীরা বেগম বদরুন্নেছা কলেজ কেন্দ্র,তিতুমীর কলেজের শিক্ষার্থীরা বাঙলা কলেজ কেন্দ্রে এবং বাঙলা কলেজের শিক্ষার্থীরা তিতুমীর কলেজ কেন্দ্রে পরীক্ষা দেবেন।
পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি জানতে শিক্ষার্থীদের নিজ নিজ কলেজে যোগাযোগ করতে নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ব্যবহারিক পরীক্ষার বিষয়ে পরে জানানো হবে। প্রবেশপত্র কলেজের অধ্যক্ষদের মনোনীত প্রতিনিধির মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয় থেকে সংগ্রহ করতে হবে।
Related News
৪র্থ ও ৬ষ্ঠ শ্রেণিতে আসছে নতুন ৪ পাঠ্যবই
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ২০২৭ শিক্ষাবর্ষ থেকে দেশের শিক্ষা ব্যবস্থায় এক বৈপ্লবিক পরিবর্তনRead More
নিউজিল্যান্ডে স্টুডেন্ট ভিসায় বড় পরিবর্তন, শিক্ষার্থীরা পাবেন যেসব সুবিধা
Manual2 Ad Code আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট ভিসা নীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনছে নিউজিল্যান্ড।Read More



Comments are Closed