ঝিনাইদহে গবাদীপশুর নকল ওষুধ তৈরীর কারাখানার সন্ধান
ঝিনাইদহ সংবাদদাতা: ঝিনাইদহ শহরের গোবিন্দপুর এলাকায় গবাদীপশুর নকল ওষুধ তৈরীর কারাখানার সন্ধান পাওয়া গেছে। রোববার দুপুরে এ অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। মালিককে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।
আদালত সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল গোবিন্দপুর গ্রামে রিভোন এগ্রো ফার্মা নামে একটি নকল ওষুধ কারখানার সন্ধায় পায়। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল সুলতান জুলকার নাইন কবির সেখানে অভিযান চালিয়ে নকল ওষুধ জব্দ করে এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মালিককে ৩৫ হাজার টাকা জরিমানা করেন। কারখানা মালিক শহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে অন্য কোম্পানীর ওষুধ নিজ কোম্পানীর লেবেল লাগিয়ে বাজারজাত করে আসছিল।
Related News
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More



Comments are Closed