ছাতকে ছেলে ধরা চক্রের তৎপরতা বৃদ্ধি
কামরুল হাসান সবুজ, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: ছাতকে ছেলে ধরা চক্রের তৎপরতা আশংকাজনকহারে বৃদ্ধি পেয়েছে। ফলে অভিভাবক মহলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
জানা যায়, গত শনিবার বিকেলে পৌরসভার তাতিকোনা মহল্লার সেলিম আহমদের মেয়ে ও তাতিকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী সাপ্পী বেগম অপহরণকারিদের কবল থেকে রক্ষা পেয়েছে। ছুটির পর স্কুল গেটে একটি কালো রঙ্গের গাড়ি এসে মূখোশ পরিহিত যুবকরা সাপ্পী বেগমকে জোরপূর্বক গাড়িতে উঠানোর অপচেষ্ঠা চালায়। এসময় সাপ্পী বেগমসহ তার সহপাঠিরা তাকে টেনে গাড়ি থেকে নামানোর চেষ্টা ও তাদের শোর চিৎকারে ধরা পড়ার আশংকায় মূখোশধারিরা গাড়ি নিয়ে পালিয়ে যায়।
স্থানীয় লোকজন জানান, কালো রঙ্গের গাড়িটি প্রায়ই পৌরসভার বিভিন্ন এলাকায় চলাচল করছে। একইভাবে গত ৮ আগষ্ট মোগলপাড়া মহল্লার গিয়াস উদ্দিনের পুত্র ও তাতিকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্র জুনেদ আহমদ নিখোঁজ হয়। এখনো তার কোন সন্ধান পাওয়া যায়নি। এব্যাপারে তার পিতা ছাতক থানায় একটি সাধারণ ডাইরী (নং ৪৬৬, তাং ০৮.০৮.২০১৭ইং) দায়ের করেছেন। একটি পেশাদার মূখোশধারি ছেলে ধরাচক্র তাকে অপহরণ করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
Related News
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More
দিরাইয়ে টিনের চালে ষাঁড়, কৌতূহল উঠলো কিভাবে?
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে পথ হারিয়ে একটি ষাঁড় দোকানের টিনের চালে উঠে আটকা পড়ারRead More



Comments are Closed