কক্সবাজারে চার ভাইসহ যুবলীগ নেতা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজার জেলা পরিষদের সদস্য ও পেকুয়া উপজেলা যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম ও তার চার ভাইকে অবৈধ মালামালসহ আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি, মাদক ও ১৭ লাখ টাকা জব্দ করেছে বলে জানিয়েছে র্যাব।
আজ রোববার ভোর সাড়ে পাঁচটার দিকে পেকুয়া সদরের চৌমুহনী স্টেশনসংলগ্ন বাড়ি থেকে তাদের আটক করেছে র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের একটি দল। র্যাব জানিয়েছে, জাহাঙ্গীরের ওই চার ভাইও পেকুয়া উপজেলা যুবলীগ-ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতা-কর্মী।
তারা হলেন পেকুয়া উপজেলা যুবলীগের সদস্য মো. আলমগীর, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মো. আজমগীর, উপজেলা ছাত্রলীগের সাবেক বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মো. কাইয়ুম এবং উপজেলা ছাত্রলীগের বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক মো. ওসমান সরওয়ার বাপ্পী।
র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের অধিনায়ক মেজর রুহুল আমিন বলেন, ওই বাড়িতে আগ্নেয়াস্ত্র মজুত রয়েছে—এমন খবরের ভিত্তিতে আজ ভোরে অভিযান চালানো হয়। এ সময় জাহাঙ্গীরের বাড়ির একটি ঘর থেকে দেশীয় দুটি বন্দুক (এলজি), তার শোয়ার কক্ষ থেকে একটি একনলা (লম্বা) বন্দুক, ১০টি গুলি, ইয়াবা ও ১৭ লাখ নগদ টাকা উদ্ধার করা হয়েছে।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed