Main Menu

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের বন্দর থানার নিমতলা বিশ্বরোডে সড়ক দুর্ঘটনায় তিন যাত্রীর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন ২ জন। রবিবার সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এন ময়নুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, কন্টেনারবাহী একটি লরি থেকে কন্টেনার খুলে গিয়ে একটি সিএনজি অটোরিকশার ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই সিএনজির ৩ যাত্রী নিহত ও বাকি দু’জন আহত হন।

আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে জানিয়ে ওসি আরও বলেন, ‘নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।’

Share





Related News

Comments are Closed