তাহিরপুরে নৌকাডুবি: ১ শিশুর লাশ উদ্ধার
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরের শনির হাওরে নৌকা ডুবে নিখোঁজ এক শিশুর লাশ পাওয়া গেছে। শুক্রবার দুপুরে শনির হাওরের ধামাই বিলে সাজনা আক্তার (৮) নামের শিশুটির লাশ ভেসে ওঠে। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন তিন জন।
সাজনা আক্তার জেলার বিশ্বম্ভরপুর উপজেলার শান্তিপুর গ্রামের সোনা মিয়া মেয়ে। এছাড়া হারুন মিয়া (৪৮), তানহা আহমদ (৬) ও ঝুমা বেগম(৮) এখনও নিখোঁজ রয়েছেন। তাদের সবার বাড়ি সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ফতেহপুর গ্রামে।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নন্দন কান্দি ধর জানান, স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ নিখোঁজ অপর তিন জনের সন্ধান চালাচ্ছে। তবে হাওর উত্তাল থাকায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার বিকালে তাহিরপুর উপজেলার হাশেমপুর থেকে ৪০ জন যাত্রী নিয়ে একটি নৌকা বিশ্বম্ভরপুর উপজেলা সদরে বৌভাত অনুষ্ঠানে গিয়েছিল। সেখান থেকে ফেরার পথে শনির হাওরের ধামাই বিলে স্রোতের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, যাত্রীদের মধ্যে ৩৬ জন সাঁতরে কূলে উঠতে পারলেও চার জন নিখোঁজ হন।
Related News
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More
দিরাইয়ে টিনের চালে ষাঁড়, কৌতূহল উঠলো কিভাবে?
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে পথ হারিয়ে একটি ষাঁড় দোকানের টিনের চালে উঠে আটকা পড়ারRead More



Comments are Closed