Main Menu

ওসমানীনগরে একই রাতে ৪ দোকানে চুরি

ওসমানীনগর প্রতিনিধি: একই রাতে ৩ দোকানে চুরি সংগঠিত হবার ৮দিনের ব্যবধানে সিলেটের ওসমানীনগরের গোয়ালাবাজারে আবারো একই রাতে ৪টি দোকানে চুরি সংগঠিত হয়েছে।

বুধবার রাতের কোন এক সময় চোরেরা গোয়ালাবাজারের ভেতর গলির সুভাষ শিবের জুয়েলার্স, দিলীপ দেব নাথের স্বর্ণের দোকান, আংগুর মিয়ার কাপড়ের দোকান ও নির্মল কান্তি নিন্টুর কাপড়ের দোকানের চালের টিন তুলে দোকানের ভেতরে প্রবেশ করে নগদ টাকা, রূপার অলংকার এবং কাপড়সহ প্রায় ৪০ হাজার টাকার মালামাল নিয়ে গেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। স্বর্ণের দোকান গুলোর সিন্ধুক ভাঙতে না পারায় কোন স্বর্ণালংকার নিতে পারেনি।
এর পূর্বে চলতি মাসের শুরুতে তিনটি দোকানে একই কায়দায় চুরি সংগঠিত হয়েছিল। বাজারে পাহারাদার থাকা সত্ত্বেও এ ধরণের চুরির ঘটনায় ক্ষোব্ধ ব্যবসায়ীরা।

এদিকে বৃহস্পতিবার দুপুরে ওসমানীনগর থানায় গোয়ালাবাজার ব্যবস্থাপনা কমিটির সেক্রেটারী তাজ উদ্দিনের সাথে পুলিশ প্রশাসনের এক বৈঠক অনুষ্ঠিত হয়। পুলিশ প্রশাসন ও বাজার ব্যবস্থাপনা কমিটির যৌথ সিদ্দান্তে চুরি রোধে পাহারা তৎরপতা বৃদ্ধির উদ্যোগ নিয়েছে স্থানীয় ইউনিয়ন প্রশাসন। রাত ১২ টার মধ্যে সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করা এবং ১২টার পরে অপরিচিত ও সন্দেহজনক কাউকে বাজারে পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে গতকাল বৃহস্পতিবার ইউনিয়ন প্রশাসনের পক্ষ থেকে মাইকিং এর মাধ্যমে প্রচার করে জনসাধারণকে অবগত করা হয়েছে।

গোয়ালাবাজার ব্যবস্থাপনা কমিটির সেক্রেটারী তাজ উদ্দিন বলেন, ইতিমধ্যে আমরা ইউনিয়ন প্রশাসনের পক্ষ থেকে রাত ১২টার পর বাজারে দোকান খোলা না রাখতে ব্যবসায়ী সহ জনসাধারণকে জানিয়ে দিয়েছি। চুরি রোধে পুলিশের পাশাপাশি আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহল করব।

ওসমানীনগর থানার ওসি (তদন্ত) আনোয়ারুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে ব্যবসায়ীরা কোন অভিযোগ দিতে আগ্রহী নয়।

 

Share





Related News

Comments are Closed