গোয়াইনঘাটে বিএনপি’র সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন
গোয়াইনঘাট প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাটে বিএনপির সদস্যপদ নবায়ন ও সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে গোয়াইনঘাট প্রেসক্লাব মিলনায়তনে এ কর্মসূচির উদ্বোধন করেন দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিম।
উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব উসমান গণি’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহ আলম স্বপন’র পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লুৎফুল হক খোকন, জেলা বিএনপি নেতা আল আসলাম মুমিন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছয়ফুল আলম, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, উপজেলা ছাত্রদলের আহবায়ক গোলাম কিবরিয়া সাত্তার ও সচিব জাহিদ খান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে দিলদার হোসেন সেলিম বলেন, আওয়ামী লীগ দেশে একনায়কতন্ত্র কায়েম করার চেষ্টা চালাচ্ছে। যা স্বাধীন বাংলার মানুষ কোন দিন মেনে নেবে না। তিনি বলেন, বর্তমান সরকার গুম, খুন, হত্যা আর লুটপাটে বিশ্বাসী। বিপরীতে বিএনপি উন্নয়নে বিশ্বাসী।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed