ছাতকে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতকে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে তিন ইউনিয়ন চেয়ারম্যানসহ অন্তত ১০জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা মাসিক সমন্বয় সভা শেষে উপজেলা সদরের গোলচত্বরে সংসদ সদস্য মানিক অনুসারী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক উত্তর খুরমা ইউনিয়ন চেয়ারম্যান বিল্লাল আহমদ এবং পৌর মেয়র কালাম অনুসারী সিংচাপইড় ইউনিয়নের চেয়ারম্যান শাহাব উদ্দিন মো. সাহেলের পক্ষের লোকজন সংঘর্ষে জড়ান।
আহতদের মধ্যে রয়েছেন, উত্তর খুরমা ইউনিয়ন চেয়ারম্যান বিল্লাল আহমদ, সিংচাপইড় ইউনিয়ন চেয়ারম্যান শাহাব উদ্দিন মো. সাহেল, ছাতক সদর ইউনিয়ন চেয়ারম্যান সাইফুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি বাবুল রায়, জিব্রান রহমান, খায়রুল হুদাসহ অন্তত ১০ জন।
ইউনিয়ন চেয়ারম্যান বিল্লাল আহমদ জানান, ‘ইউপি চেয়ারম্যান সাহেল সম্প্রতি সুনামগঞ্জ পুলিশ লাইনে এক মতবিনিময় সভায় অশ্লীল ভাষায় বক্তব্য দিলে আমি প্রতিবাদ করি। এর জের ধরে আজ বৃহস্পতিবার উপজেলা পরিষদ গোলচত্বরে তার অনুসারীরা আমার উপর হামলা করে।’
তবে ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন মো. সাহেল জানান, বিল্লাল চেয়ারম্যানের সাথে তার ইউনিয়নের একব্যক্তি দূর্ব্যবহার করেন। এ ঘটনার প্রতিবাদ করায় বিল্লাল চেয়ারম্যানের অনুসারীরা তাকে লাঞ্ছিত করার চেষ্টা করেন। তবে বিল্লাল চেয়ারম্যানের উপর কে বা কারা হামলা করেছে তা তার জানা নেই।
এদিকে, ঘটনার পর থেকে ছাতকে উত্তেজনা ছড়িয়ে পড়ে। কালাম অনুসারীরা ছাতক উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করেছে। এছাড়া মানিক অনুসারীরা বিকেল সাড়ে ৩টা থেকে ৬টা পর্যন্ত সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের গোবিন্দগঞ্জ, ধারণ ও জাউয়া বাজার এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।
ছাতক-দোয়ারাবাজার সার্কেলের এএসপি দুলন মিয়া জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ছাতক শহর, জাউয়া ও গোবিন্দগঞ্জে অতিরিক্ত পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
Related News
লাফার্জহোলসিমের উদ্যোগে ছাতকে মৎস্য চাষীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: স্থানীয় মৎস্যজীবীদের জ্ঞান ও বাস্তবমুখী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘টেকসই মৎস্য ব্যবস্থাপনা’ শীর্ষকRead More
ছাতকের আওয়ামী লীগ নেতা হাজী স্বপন ঢাকায় গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকের আলোচিত আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী হাজী স্বপন মিয়াকে (৫২)Read More



Comments are Closed