সারাদেশে সাংবাদিক হয়রানির ঘটনায় শাবি প্রেসক্লাবের মানববন্ধন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সারাদেশে সাংবাদিক হয়রানির ঘটনায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) মানববন্ধন পালন করেছে শাবি প্রেসক্লাব।
বৃহস্পতিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে এ মানববন্ধন পালন করা হয়। মানববন্ধন শেষে এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে সারাদেশে সাংবাদিক হয়রানির ঘটনার নিন্দা জানানো হয়।
এদিকে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সকালের খবরের প্রতিনিধি ও সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদককে হুমকি দেন কুবির প্রক্টর ড. কাজী মোহাম্মাদ কামাল উদ্দিন।
এছাড়া বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের বেনাপোল করেসপন্ডেন্ট আজিজুল হককে বিজিবির সিইও কর্তৃক মারধর ও নির্যাতনের তীব্র নিন্দা জানানো হয়।
শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব সভাপতি আব্দুল্লাহ আল মনসুরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফয়জুল্লাহ ওয়াসিফের সঞ্চালনায় এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি জাহিদ হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফ সায়েম ও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে কার্যকরী সদস্য সরদার আব্বাস আলী প্রমুখ।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed