পদ্মায় ট্রলারডুবি, শিশুসহ নিখোঁজ ৩
বৈশাখী নিউজ ডেস্ক: শরীয়তপুরের নড়িয়া উপজেলার পদ্মা নদীতে যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ সময় সাঁতরে অন্যরা তীরে উঠলেও এখনো নিখোঁজ রয়েছে শিশুসহ তিনজন।
আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার ঈশ্বরকাঁঠি এলাকার পদ্মায় এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজরা হলেন- উপজেলার খালাশী এলাকার ইব্রাহীম খালাশির ছেলে নোমান (১৫), হাওলাদার কান্দি গ্রামের দেলয়ার হাওলাদারের মেয়ে আয়শা (০৩) ও উপজেলার আখনকান্দি গ্রামের জাভেদ আলীর স্ত্রী সিরিয়া বেগম (৬০)। এদের সন্ধানে স্থানীয় ফায়ার সার্ভিস কর্মীরা ও এলাকাবাসী অভিযানে নেমেছে বলে খবর পাওয়া গেছে।
দুর্ঘটনাকবলিত ট্রলারচালক দেলোয়ার জানান, প্রচণ্ড স্রোতের কারণে ট্রলারটি ঈশ্বরকাঁঠি এলাকায় ডুবে যায়। তিনিসহ কয়েকজন সাঁতরে তীরে উঠেছেন। তবে এখনো নিখোঁজ রয়েছে তিনজন।
এ ব্যাপারে নড়িয়া থানার ওসি আসলাম উদ্দিন জানান, ট্রলারটি ৩০ জন যাত্রী নিয়ে নড়িয়া মূলফৎগঞ্জ থেকে জাজিরা যাচ্ছিল। পথে পদ্মায় প্রচণ্ড স্রোত ও ঢেউয়ের কারণে ঈশ্বরকাঁঠি এলাকায় ট্রলারটি ডুবে যায়। অন্যরা সাঁতরে তীরে উঠলেও এখনো নিখোঁজ রয়েছে শিশুসহ তিনজন। নিখোঁজদের উদ্ধারে স্থানীয়রা কাজ করছে।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed