ব্রাহ্মণবাড়িয়ায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছেন। তার নাম মামুন মিয়া। এই ঘটনায় আহত হয়েছেন চার পুলিশ সদস্য।
বুধবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার শাহজাদাপুর-শাহবাগপুর সড়কের দেওরা এলাকায় এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি পাইপগান, একটি বল্লম, একটি রামদা, দুটি ছুরি, দুটি তাজা কার্তুজ ও আটটি খোসা উদ্ধার করা হয়েছে বলে জানা যায়।
পুলিশের ভাষ্যমতে, মামুন মিয়া এলাকার চিহ্নিত অপরাধী ছিলেন। তার বিরুদ্ধে সরাইল থানায় দুটি ডাকাতির মামলাসহ চারটি মামলা রয়েছে। মামুন সরাইল উপজেলার দেওরা গ্রামের শফিউদ্দিনের ছেলে। বুধবার বেলা তিনটার দিকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার দাশপাড়া এলাকা থেকে তাকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়।
পরে মামুনের দেওয়া তথ্য অনুযায়ী বিভিন্ন সময় ডাকাতি করা মালামাল উদ্ধারে অভিযানে যায় পুলিশ। রাত একটায় দেওরা এলাকায় পৌঁছালে মামুনের সহযোগীরা তাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়। ওই সময় পুলিশ ১৬টি গুলি ছোড়ে। পাল্টা ৩০ থেকে ৩৫টি গুলি ছোড়ে মামুনের সঙ্গীরা। রাত দেড়টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে মামুনের লাশ উদ্ধার করে।
‘বন্দুকযুদ্ধে’ আহত হয়েছেন সরাইল থানার দ্বিতীয় কর্মকর্তা ওহীদুর রহমান, কনস্টেবল শাহাদাত হোসেন, আজিজ মিয়া ও মিজানুর রহমান। তাদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ মামুনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
এই ঘটনায় পুলিশ বাদী হয়ে দুটি মামলা করেছে বলে জানিয়েছে পুলিশ।
Related News
বিশ্ব স্ট্রোক দিবসে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের র্যালি
বৈশাখী নিউজ ডেস্ক: বন্দরনগরীর সর্ববৃহৎ হাসপাতাল এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম বিশ্ব স্ট্রোক দিবস ২০২৬ উপলক্ষে বৃহস্পতিবারRead More
সীতাকুণ্ডে বাস-লরির সংঘর্ষে নিহত ৫
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসের সঙ্গে লরির সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এRead More



Comments are Closed