রাজনগরে ফিল্ম স্টাইলে ব্যবসায়ীর টাকা ছিনতাই
রাজনগর সংবাদদাতা : মৌলভীবাজারের রাজনগরে দিন-দুপুরে ফিল্মি স্টাইলে এক ব্যবসায়ির টাকা ছিনতাই করে নিয়ে গেছে ছিনতাইকারীরা।
রাজনগর থানা সুত্রে জানা যায়- বুধবার (০৯ আগস্ট) দুপুরে কুলাউড়ার ব্যবসায়ী তানভীর মৌলভীবাজার থেকে নিজ এলাকায় যাওয়ার পথে রাজনগরের পাখিউড়া মোড়ে পৌঁছালে হঠাৎ দুটি মোটরসাইকেলে কালো হেলমেট পড়া ৪জন ছিনতাইকারী মোটরসাইকেলের গতিরোধ করে তার সাথে থাকা ৭১ হাজার টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত স্থান ত্যাগ করে।
এ সময় চিনতাইকারীরা তানভীরকে ব্যাপক মারধর করে বলে জানা গেছে।
এ ঘটনায় ব্যবসায়ী তানভীরকে আহত অবস্থায় উদ্ধার করে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হয়। ছিনতাইয়ের ঘটনা জানার পর স্থানীয় ব্যবসায়ীরা আতংকে রয়েছেন বলে জানা গেছে। অনেকেই ক্ষোভ প্রকাশ করে পুলিশ সুপারের হস্তক্ষেপ দাবি করেছেন।
ছিনতাইয়ের শিকার ব্যবসায়ী তানভীর জানান- অজ্ঞাতনামা কয়েকজনকে আসামী করে থানায় অভিযোগ দিয়েছি, থানা পুলিশ আশ্বাস দিয়েছে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনি পদক্ষেপ নেয়া হবে।
এ ব্যাপারে রাজনগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ আবু তাহের ছিনতাইয়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে পাশাপাশি ছিনতাইকারীদের চিহ্নিত করে তাদেরকে গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed