আদিবাসীদের অধিকারে সরকার আন্তরিক নয়
শাবি প্রতিনিধি: জাতিসংঘের আদিবাসী বিষয়ক ঘোষণাপত্রের এক দশক পেরিয়ে গেলেও তা বাস্তবায়ন করতে সরকার আন্তরিক নয় বলে মন্তব্য করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আদিবাসী শিক্ষার্থীদের সংগঠনের নেতারা।
বুধবার বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক আদিবাসী দিবসে এসব কথা বলেন বক্তারা। দিবসটি উদযাপন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের আদিবাসী শিক্ষার্থীদের সংগঠন ‘অ্যাসোসিয়েশন অব ইন্ডিজেনাস স্টুডেন্টস, সাস্ট’ ক্যাম্পাসে দুপুরে র্যালী ও সমাবেশের আয়োজন করে।
সমাবেশে অধ্যাপক ড. রাশেদ তালুকদার বলেন, আদিবাসীদের মৌলিক অধিকার, ভূমি, আদিবাসীদের রাজনৈতিক, অর্থনৈতিক, ধর্মীয়, সাংস্কৃতিক উন্নয়ন, শিক্ষাসহ নিজস্ব ভাষা ও জীবনধারা সংরক্ষণের জন্য সরকারকেই উদ্যোগ নিতে হবে।
আদিবাসীদের প্রতি সরকারের বৈরী মনোভাব স্পষ্ট উল্লেখ করে সমাবেশে অন্যান্য বক্তারা বলেন, আদিবাসীদের অধিকার আদায়ে কিংবা প্রদানে সরকার আন্তরিক নয়। জাতিসংঘের আদিবাসী বিষয়ক ঘোষণাপত্রের এক দশক পেরিয়ে গেলেও তা বাস্তবায়ণে সরকার পক্ষ থেকে তেমন কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি।
সংগঠনটির সভাপতি পরেশ চাকমার সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন প্রক্টর জহীর উদ্দিন আহমেদ, দিবস উদপাযনের আহ্বায়ক তুহিন ত্রিপুরা, ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিন, সংগঠনের সদস্য পিন্টু চাকমা প্রমুখ।
কেন্দ্রীয় মিলনায়তনে আলোচনা সভা ও ‘মণিপুরী থিয়েটার’র পরিবেশনায় সাংস্কৃতিক আনুষ্ঠানেরও আয়োজন করা হয়।
এদিকে শাবির সমাজকর্ম বিভাগ, সচেতন নাগরিক কেন্দ্র, সিলেট (সনাক) ও এথনিক কমিউনিটি ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (একডো) যৌথভাবে র্যালী ও আলোচনা সভার আয়োজন করে।
Related News
সিলেটে সন্তান জন্মের ৩ দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মায়ের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে সন্তান জন্ম দেওয়ার মাত্র তিন দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণRead More
সিলেটে হত্যা মামলার ৩ আসামি চট্টগ্রামে ধরা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জে পাওনা টাকা চাওয়ায় চাচাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনায়Read More



Comments are Closed