ইয়াবাসহ পুলিশ দম্পতি আটক
বৈশাখী নিউজ ডেস্ক: ইয়াবা বড়ি পাচারের সময় বিজিবির টেকনাফের হোয়াইক্যং তল্লাশিচৌকিতে কক্সবাজারের চকরিয়া থানার এক পুলিশ সদস্য ও তাঁর স্ত্রীকে সোমবার রাতে আটক করেছে বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)। এ ঘটনায় মঙ্গলবার একটি মামলা দায়ের হয়েছে।
আটক করা দম্পতি – চকরিয়া থানার পুলিশ সদস্য (কনস্টেবল) মো. এরশাদ আলম (৩০) ও তাঁর স্ত্রী কামরুন নাহার (২২)। এরশাদ আলমের গ্রামের বাড়ি কুমিল্লার বুড়িচং পীর যাত্রাপুর এলাকায়। কামরুন নাহার কক্সবাজার সদরের পিএমখালীর ছনখোলা এলাকার আবদুল হামিদের মেয়ে।
গোপনীয়তা রক্ষা করে আটক দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। বিজিবির দায়ের করা মামলাটি টেকনাফ থানার উপপরিদর্শক (এসআই) মো. জয়নাল আবেদীন তদন্ত করছেন বলে জানান টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত) শেখ আশরাফুজ্জামান।
আটক মো. এরশাদ আলম চকরিয়া থানার পুলিশ সদস্য বলে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed