জকিগঞ্জে পানিতে ডুবে কলেজছাত্রীর মৃত্যু
আহমেদুল হক চৌধুরী বেলাল, জকিগঞ্জ থেকে: সিলেটের জকিগঞ্জ উপজেলার হাতিডহর গ্রামে বাড়ির পুকুরের পানিতে ডুবে এক কলেজছাত্রীর মর্মমান্তিক মৃত্যু হয়েছে। তার নাম ছায়ায়ে খোদা মদীনাতুল্লাহ (২২)। সে ওই গ্রামের মরহুম মাস্টার আকবর হোসেনের মেয়ে।
জানা যায়, মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে নিজ বাড়ির পুকুরে গোসল করতে গিয়ে পুকুর ঘাটের সিঁড়িতে পা পিছলে পানিতে পড়ে ডুবে যায়। পরে পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। তার এমন আকষ্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে
তার ভাই বিজিবি সদস্য এফকেএম আমানুল্লাহ আমীন বলেন, তার মা রুশনা খানম ও তার কলেজ পড়ুয়া বোন ছায়ায়ে খোদা মদীনাতুল্লাহ নিজ বাড়ির পুকুরে গোসল করতে যান। এ সময় তার বোন পুকুর ঘাটে পানির নীচে থাকা একটি সিঁড়ি থেকে পা ছিটকে পানিতে পড়ে যান। বিষয়টিকে প্রথমে তার মা স্বাভাবিক মনে করলেও কিছু সময় সে পানির নীচে থেকে না উঠায় তিনি ধরে তোলার চেষ্টা করেন। কিন্তু সে অজ্ঞান থাকায় তাকে তোলা কষ্টকর হয়ে পড়লে তিনি বাড়ির লোকজনকে ডাক দিলে স্থানীয়রা এগিয়ে এসে মেয়েটিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। তার শরীরে কোন জখমের চিহ্ন ছিলনা। বিকাল ৫টার দিকে স্থানীয় একজন চিকিৎসক এসে তাকে মৃত ঘোষণা করেন। বুধবার বাদ জোহর বাড়ির পার্শ্ববর্তী একটি মসজিদে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়ে। পারিবারিক সূত্র জানায়, পাঁচ বোন ও দুই ভাইয়ের মধ্যে ছায়ায়ে খোদা মদীনাতুল্লাহ পঞ্চম ছিল। সে গেল বছর ইছামতি ডিগ্রী কলেজ থেকে ডিগ্রী শেষ করেছে। বর্তমানে সে মাস্টার্সে ভর্তির জন্য প্রস্তুতি নিচ্ছিল।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed