আজও বিমানের দুটি হজ ফ্লাইট বাতিল
বৈশাখী নিউজ ডেস্ক: আজ বুধবার পর্যাপ্তসংখ্যক হজযাত্রী না পাওয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের আরও দুটি হজ ফ্লাইট বাতিল হয়েছে।
আজ ভোর পাঁচটায় ও বিকেল ৪টা ৩৫ মিনিটে সৌদি আরবের উদ্দেশে যথাক্রমে বিজি-৫০৪৫ ফ্লাইটটির ও বিজি-৩০৫৩ ফ্লাইটটি ছেড়ে যাওয়ার কথা ছিল। পর্যাপ্ত যাত্রী না পাওয়ায় ফ্লাইট দুটি বাতিল হয়ে যায়। উদ্ভূত পরিস্থিতি নিয়ে আজ সংস্থাটির একটি সংবাদ সম্মেলন হওয়ার কথা।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ বলেন, পর্যাপ্তসংখ্যক হজযাত্রী না পাওয়ায় ফ্লাইট দুটি বাতিল করতে হয়েছে।
চলতি বছর ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন বাংলাদেশি হজ পালন করতে সৌদি আরব যাবেন। এর মধ্যে হজ ফ্লাইট ও নিয়মিত ফ্লাইটে ৬৩ হাজার ৫৯৯ জন হজযাত্রী জেদ্দা যাবেন। এই পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মোট ১৯টি হজ ফ্লাইট বাতিল হলো।
Related News
রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে
ধর্ম ডেস্ক: ১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে। রোববার (১৩ সেপ্টেম্বর)Read More
তাবলিগ জামাতের উভয় পক্ষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মাওলানা মছব্বিরের
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন বিশ্ব ইজতেমা উপলক্ষে তাবলীগ জামাতের উভয় পক্ষকে সমঝোতার মাধ্যমে ঐক্যবদ্ধ হওয়ারRead More



Comments are Closed