Main Menu

জৈন্তাপুরে কীটনাশকযুক্ত মশারি বিতরণ

জৈন্তাপুর সংবাদদাতা: সিলেটের জৈন্তাপুর উপজেলার ম্যালেরিয়া প্রবণ ঝুকিপূর্ণ ও সীমান্তবর্তী গ্রামে ৪২৩০টি কীটনাশকযুক্ত দীর্ঘস্থায়ী মশারি বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের ভাইটগ্রাম কমিউনিটি ক্লিনিক সেন্টারে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় । বাংলাদেশ সরকারের অর্থায়নে ও ব্র্যাকের সহযোগিতায় ম্যালেরিয়া নিয়ন্ত্রণ কর্মসূচি হীড বাংলাদেশ পরিচালিত জৈন্তাপুর উপজেলার ঝুকিপূর্ণ ও সীমান্তবর্তী এলাকা জৈন্তাপুর, দরবস্ত, নিজপাট, চিকনাগুল ও ফতেপুর এই ৫টি ইউনিয়নের ২৫টি গ্রামে ৪২৩০টি কীটনাশকযুক্ত মশারি বিতরণের অংশ হিসেবে দরবস্ত ইউনিয়নের পশ্চিম ভাইটগ্রামের ১০৮টি পরিবারের মধ্যে ২০২টি মশারি বিতরণ করা হয়েছে।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উজ¦ল কান্তি দত্ত ও দরবস্ত ইউনিয়নের চেয়ারম্যান বাহারুল আলম বাহার । এসময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য পরিদর্শক মোঃ আব্দুস ছামাদ, বিশিষ্ট সমাজসেবী ও সৌদি প্রবাসী হাজী সিদ্দিক আহম্মদ , ইউপি সদস্য মোঃ এবাদ উল্লাহ, স্বাস্থ্য সহকারী মাসুক আহম্মদ, সি.এইচ.এইচ.সি.পি মোঃ খালেদ জিলানী, ম্যালেরিয়া নিয়ন্ত্রণ কর্মসূচি হীড বাংলাদেশ জৈন্তাপুর প্রকল্প ব্যবস্থাপক অনিক দেবনাথ,ল্যাবরেটরী টেকনোলজিস্ট গৌরবাবু সংহ,হিসাবরক্ষক শেখ ওবাইদুল ইসলাম, প্রোগ্রাম অর্গানাইজার মোঃ রুবেল হোসেন, এডমিন অফিসার নির্মল কুমার কানু, স্বাস্থ্যকর্মী বেবী রাণী দাস ও আলেয়া বেগম।

 

 

 

 

 

Share





Related News

Comments are Closed