Main Menu

বীরগঞ্জে ৩০০ বছরের গাব গাছ

মোঃ তোফাজ্জল হায়দার, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার ৩নং শতগ্রাম ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কাশিমনগর গ্রামে এই প্রাচীন গাব গাছটি অবস্থিত।
গাব গাছটির আনুমানিক বয়স প্রায় ৩০০ শত বছর। গাছটির ডালপালা চর্তুরদিকে বিস্তৃত। গাছটির নিচে বসলে শীতল বাতাস অনুভব করা যায়। দূর দূরান্তের লোকজন এই রাস্তা দিয়ে যাতায়াত করার সময় গাছটি দেখার জন্য থামে। কিন্তু গাছটির নিচে বসার তেমন কোন ব্যবস্থা নেই। বসার ভাল ব্যবস্থা থাকলে মানুষজন বিশ্রাম নিত । তাই বসার ব্যবস্থা
করার জন্য জরুরি প্রয়োজন। যাতে করে পুরানো গাব গাছের নীচে বসে মানুষ বিশ্রাম নিতে পারে।

স্থানীয় বাসিন্দারা গাছের চর্তুরদিকে বসার জন্য ব্যবস্থা করার দাবি জানিয়েছেন।

Share





Related News

Comments are Closed