Main Menu

গোলাপগঞ্জে ২দিন ধরে স্কুলছাত্র নিখোঁজ

গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জে এক স্কুল ছাত্র ২দিন ধরে নিখোঁজ রয়েছে। নিখোঁজ স্কুলছাত্র বিপ্লব কপালী অর্ণব (১৫) মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বড়তল গ্রামের বেনু চন্দ্র কপালীর ছেলে। অর্ণব উপজেলার আমুড়া ইউপির ধারাবহর গ্রামে তার মামার বাড়িতে থেকে পড়াশুনা করে আসছে। সে গোলাপগঞ্জ উপজেলার সৈয়দা আদিবা হোসেন উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র।

জানা যায়, সোমবার বিকালে অর্ণব অন্যান্য দিনের মতো বিদ্যালয় থেকে ফিরে খাবার পর খেলাধুলার জন্য বাড়ি থেকে বের হয়। এরপর সে আর বাড়ী ফিরেনি। এব্যাপারে মঙ্গলবার গোলাপগঞ্জ মডেল থানায় অর্ণবের মামা তাপস চন্দ্র কপালী একটি সাধারণ ডাইরী (নং ৪৩১) করেছেন।

 

Share





Related News

Comments are Closed