বিশ্বনাথে বিষপানে কিশোরীর মৃত্যু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিষপানে আত্মহত্যার চেষ্টাকারি বিশ্বনাথ উপজেলার এক কিশোরী সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। নিহত তামান্না আক্তার উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের নোয়ারাই গ্রামের নিজাম উদ্দিনের মেয়ে।
জানা যায়, গত শুক্রবার নিহত কিশোরী পরিবারের অজান্তে বিষপান করে। এসময় তার আত্মচিৎকারে পরিবারের লোকজন ছুটে আসেন। এরপর তাৎক্ষনিক কিশোরীকে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সোমবার বিকেলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কিশোরীর মৃত্যু হয়।
এদিকে. বিষয়টি সোমবার রাতে থানা পুলিশকে অবহিত করা হলে তারা ঘটনাস্থল পরিদর্শন ও কিশোরীর সুরতাল রির্পোট তৈরি করে।
কিশোরীর বিষপানে আত্মহত্যার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য শফিক মিয়া বলেন, সে মানসিক রোগী ছিল। তবে কি কারণে আত্মহত্যা করেছে তার কারণ জানা যায়নি।
এব্যাপারে বিশ্বনাথ থানার ওসি শামছুদ্দোহা পিপিএম বলেন, এ ঘটনায় থানায় সোমবার রাতে একটি অপমৃত মামলা দায়ের হয়েছে।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed