ঝিনাইদহে কফি হাউজে ২০ হাজার টাকা জরিমানা
ঝিনাইদহ সংবাদদাতা: ঝিনাইদহ শহরের পোষ্ট অফিস মোড়ে অবস্থিত অভিজাত রেস্তরা কফি হাউজকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে ম্যাজিস্টেট সোহেল সুলতান জুলকার নাইম কবিরের নেতৃত্বে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত।
অভিজাত রেস্তরা কফি হাউজে প্রতিদিন শহরের অভিজাত মানুষের আনাগোনা থাকে। এ হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশ এবং খাবার রাখা ফ্রিজের মধ্যে পাওয়া যায় একই সাথে রাখা কাঁচা ও গ্রিল করা গোশত, মুরগীর পা, কাঁচা মাছ, শিক কাবাব, ২০১৫ সালের মেয়াদ উত্তীর্ণ আইস তৈরির ক্রিম, আলু চীপস্। অভিজাত রেস্তরাটিতে খাবার তৈরির স্থানে ছিল নোংরা পরিবেশ। এ সব কারনে ভোক্তা অধিকার আইন ২০০৯ অনুযায়ী কফি হাউজকে ২০ হাজার টাকা জরিমানা প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।
Related News
যশোরে যুবলীগের ঝটিকা মিছিল, আটক ৪
বৈশাখী নিউজ ডেস্ক: যশোর শহরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের ব্যানারে সরকারবিরোধী ঝটিকা মিছিলের ঘটনায় চারজনকেRead More
খুলনা বিশ্ববিদ্যালয়ের ৩০ শিক্ষাথীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) র্যাগিং, মারধর, হয়রানি ও মাদকসেবনের অভিযোগে ৩০ শিক্ষার্থীকে বিভিন্নRead More



Comments are Closed