কোম্পানীগঞ্জে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে ভুল চিকিৎসায় এক রোগীর মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় রোগীর স্বজন ও স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। সোমবার বিকেলে কোম্পানীগঞ্জের খাগাইল বাজারের দি কাজল ফার্মেসীতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও নিহত রোগীর স্বজনরা জানান, উপজেলার সুন্দাউড়া গ্রামের মৃত ফারুক মিয়ার ছেলে রাসেল আহমদ (১৭) কে সোমবার উপজেলার খাগাইল বাজারে দি কাজল ফার্মেসীতে নিয়ে যাওয়া হয়। কাজল ফার্মেসীর মালিক ও পলী চিকিৎসক সৈকত সরকার নিপুন জ্বরে আক্রান্ত রাসেলকে প্রথমে একটি ইনজেকশন দেয়। অত:পর আবারও পরপর দুটি ইনজেকশন দেয়। তিনটি ইনজেকশন দেওয়ার পর রাসেলের সমস্ত শরীরে প্রচুর বেগে খিচুনি শুরু হয়। এক পর্যায়ে তার স্বজনরা তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে চিকিৎসকের ভুল চিকিৎসায় ঐ রোগীর মৃত্যু হয়েছে এমন খবর ছড়িয়ে পড়লে ঐদিন সন্ধ্যায় রোগীর স্বজন ও স্থানীয়রা উত্তেজিত হয়ে উঠে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করতে সক্ষম হয়। ঘটনার পরপরই ফার্মেসীর মালিক পলী চিকিৎসক সৈকত সরকার নিপুনকে স্থানীয় জনতা আটক করে।
এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানার ওসি তদন্ত দিলীপ কান্ত নাথ বলেন, মৃত রোগীর লাশ ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের পরিবার এখনো লিখিত কোন অভিযোগ দেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed